আট বছরেও মামলা নিষ্পত্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে জঙ্গিদের বোমা হামলার আট বছর পূর্ণ হয়েছে আজ। কিন্তু দীর্ঘদিন ধরে সাক্ষীরা হাজির না হওয়ায় এ ঘটনায় দায়ের করা দুটি মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। দ্রুত নিষ্পত্তির জন্য মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পক্ষে মত দিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
২০০৫ সালের ৩ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবি জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। এসব মামলায় আবদুল মালেক লাল্টু ওরফে
আনাছ, শাহাদাত আলী, জাবেদ ইকবাল মোহামঞ্চদ, মিজান ওরফে জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমা মিজান, শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানির নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এম এ কালাম। ২০০৭ সালের ২৫ জুলাই অভিযোগ গঠন করা হলেও মামলা দুটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সর্বশেষ ২০১০ সালের ১৬ মার্চ ওই হাকিম সাক্ষ্য দেন। এরপর তিন বছর ধরে কোনো সাক্ষী হাজির হননি আদালতে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, যুগ্ম জেলা জজ সৈয়দ দিলজার হোসেনের এজলাসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সর্বশেষ গত ২০১১ সালের ২৭ জুন সাক্ষ্যগ্রহণ হয়। মামলা দুটি মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে বিচারাধীন। ধার্য দিনে সাক্ষীরা হাজির না হওয়ায় মামলাগুলো ঝুলে আছে।
দ্রুত নিষ্পত্তির জন্য মামলাগুলো চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পক্ষে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।
মহানগর পিপি কামাল উদ্দিন আহামঞ্চদ বলেন, ‘সাক্ষীদের হাজির করতে বলা হলেও পুলিশ তাঁদের হাজির করতে পারছে না। এতে বিচার কার্যক্রম থমকে আছে। মামলা দুটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটির সভায় তুলে ধরা হবে।’