আট বছরেও সমেঞ্চলন হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন হয়নি। এরই মধ্যে চারবার সমেঞ্চলনের তারিখ ঘোষণা করা হলেও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সমেঞ্চলন হয়নি। এতে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশা প্রকাশ করেছেন।
দলীয় সূত্র জানায়, ২০০২ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত সম্মেলনে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম আজিজুর রহমান নির্বাচিত হন। কিন্তু এরপর আর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি।
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ চলতি বছরের ১১ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনের তারিখ ঘোষণা করে। তার আগে মাতারবাড়ি, ধলঘাট, শাপলাপুর, বড় মহেশখালী, কুতুবজোম, হোয়ানক ও ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলন করা হয়। কিন্তু পৌরসভা ও কালারমারছড়ার ইউনিয়নের সমেঞ্চলন নিয়ে নানা জটিলতা দেখা দেয়।
সূত্র জানায়, গত ৫ জানুয়ারি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলন হয়। কিন্তু একই দিন উপজেলা আওয়ামী লীগের নেতারা কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরে ওই ইউনিয়নের সমেঞ্চলন নিয়ে কোন্দল সৃষ্টি হওয়ায় ১১ ফেব্রুয়ারি উপজেলা সমেঞ্চলন হয়নি। পরে জেলা আওয়ামী লীগ পাল্টাপাল্টি গঠন করা ওই দুটি কমিটি বাতিল করে। গত ১৬ ফেব্রুয়ারি জেলা পরিষদের সমেঞ্চলনকক্ষে কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সমেঞ্চলন হয়। কিন্তু পৌর সমেঞ্চলন না হওয়ায় ২২ মার্চ ও ২৮ মার্চ সময় নির্ধারণ করা হলেও উপজেলা সমেঞ্চলন হয়নি। পরে ১১ এপ্রিল সমেঞ্চলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু সেদিনও সমেঞ্চলন হয়নি।
উপজেলা যুবলীগের সভাপতি মোহামঞ্চদ শাহাজাহান বলেন, সম্মেলন না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান বলেন, উপজেলা সমেঞ্চলন করার জন্য আটটি ইউনিয়ন কমিটি
গঠন করা হয়েছে। পরে পৌর কমিটি গঠন নিয়ে নানা জটিলতার কারণে নির্ধারিত তারিখে সমেঞ্চলন করা সম্ভব হয়নি। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সমেঞ্চলনের পরেই উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন হবে।