আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শিশুটি তৃতীয় শ্রেণীতে পড়ত। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যা থেকে শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। রাত ১০টার দিকে স্থানীয় একটি মাঠের ভেতরে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত শিশুর পরিবারের লোকজনের সঙ্গে এখন পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, ধর্ষণের পর শিশুকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।