আট বাংলাদেশিসহ ১২৬ শান্তিরক্ষীকে সম্মাননা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালনকালে গত বছর নিহত আট বাংলাদেশিসহ ১২৬ সদস্যকে সম্মাননা দিচ্ছে জাতিসংঘ।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আজ শুক্রবার এক অনুষ্ঠানে তাঁদের প্রতি এ সম্মাননা জানানো হবে। খবর জাতিসংঘ ওয়েবসাইটের।
১২৬ শান্তিরক্ষীর মধ্যে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী ও বেসামরিক নাগরিক ছিলেন। কেউ শত্রুপক্ষের আক্রমণে নিহত হন, আবার কেউ দুর্ঘটনা কিংবা রোগে ভুগে মৃত্যুবরণ করেন।
নিহত আট বাংলাদেশির মধ্যে লে. কর্নেল মো. তৌহিদ-উল মুলক ও সার্জেন্ট মো. শহীদুল ইসলাম আইভরি কোস্টে, ল্যান্স নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সার্জেন্ট মো. মিরাজুল ইসলাম মালিতে, বেসামরিক ব্যক্তি আমির হোসেন ও সার্জেন্ট মোহাম্মদ লাবু ইসলাম কঙ্গোয় এবং ল্যান্স করপোরাল মো. আবদুর রাজ্জাক লাইবেরিয়ায় দায়িত্বরত ছিলেন।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বর্তমানে কর্মরত সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি।
মধ্য আফ্রিকার দেশ আইভরি কোস্ট, কঙ্গো, হাইতি, লেবানন, লাইবেরিয়া, মালি, দক্ষিণ সুদান ও পশ্চিমাঞ্চলীয় সাহারা অঞ্চলে বর্তমানে বাংলাদেশের নয় হাজার তিন শর বেশি সদস্য কর্মরত আছেন।