আট ব্যক্তিকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গত মঙ্গলবার রাতে আট গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। সাপ্তাহিক বিষের বাঁশির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের সম্মেলনকক্ষে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিক্ষাক্ষেত্রে অধ্যাপক খগেন্দনাথ চৌধুরী (মরণোত্তর) ও নারী আন্দোলন নেত্রী হেনা দাস (মরণোত্তর), সাহিত্য ও গবেষণায় অধ্যাপক করুণাময় গোস্বামী, সাংবাদিকতায় আজিজুল হক, সমাজসেবায় ডা. সেলিনা হায়াত আইভী, ক্রীড়ায় কুতুবউদ্দিন আকসির, সংস্কৃতিতে শিল্পী মাহবুব কামরান এবং মুদ্রণ ও প্রকাশনা ক্ষেত্রে মোহাম্মদ ইসহাককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক।