আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট ও লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে আটটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রকাশ্য ধূমপান করার অভিযোগে ১৮ জনকে আর্থিক জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার গতকাল এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার জানান, হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় প্রকাশ্য ধূমপান করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্যবিষয়ক আইনে ১৮ জনকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরের লালদিঘী এলাকায় সিটি হোটেলকে ৩০ হাজার টাকা, জালালাবাদ হোটেলকে ২০ হাজার টাকা এবং সদরঘাটের একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।
এ ছাড়া চারটি লোহার রড বিক্রির দোকান ও একটি জুয়েলার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।