আট ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়াপ্রবাসী ভিয়েনা যুবলীগের সভাপতি শেখ মাসুদুর রহমান ওরফে রাবেটের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে শোক মিছিল ও মানববন্ধন হয়েছে। পরে গোপালগঞ্জের আট ব্যবসায়ী সংগঠন জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে স্মারকলিপি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কাপড়পট্টিতে গতকাল বেলা ১১টার দিকে ব্যবসায়ীরা একটি মৌন মিছিল বের করেন।
পরে মিছিলটি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দিলীপ কুমার সাহা ওরফে দীপু ও তাঁর সহযোগীদের ফাঁসির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে ওই ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে পৃথক আটটি সঞ্চারকলিপি দেওয়া হয়। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, মামলাটি যাতে দ্রুত বিচার ট্রাইবুন্যালে যায়, সে জন্য জেলা প্রশাসন ব্যবস্থা নেবে।
১৩ অক্টোবর রাতে মাসুদুরের সঙ্গে সিকদারপাড়ার দিলীপের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে দিলীপের নেতৃত্বে সিকদারপাড়ার একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাহা পাড়ায় নিজ বাসার সামনে মাসুদুরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ ঘটনার রাতেই ১৪ জনকে আটক করে।
এদের মধ্যে ১১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাসুদুর গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মৃত শেখ নাসিরুদ্দিন আহমেঞ্চদের ছেলে।