প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে হোটেলমালিকসহ আট ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুটি আদালত উপজেলার বড়চওনা এবং কালিদাস বাজারে অভিযান চালিয়ে তিন হোটেলমালিক ও পাঁচ ব্যবসায়ীকে এই জরিমানা করেন। আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বড়চওনা বাজারের ব্যবসায়ী মো. শাহজালাল, তোফাজ্জল হোসেন, আবদুল মালেক এবং কালিদাস বাজারের ব্যবসায়ী অমৃত দাস, আবদুল হাকিম, মো. খোকন, অন্তর হাসান ও সোহেল রানা।