ভোলার খেয়াঘাট চরকালী এলাকায় অবস্থিত বেসরকারি গ্যাসভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রটি ১১ দিন (৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি) ধরে বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রটিতে পুরোনো যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল। ফলে এটি চালুর পর গত আট মাসে অন্তত ২০ বার বন্ধ হয়েছে। এখান থেকে উত্পাদিত বিদ্যুত্ ভোলার চাহিদা মিটিয়ে বরিশাল ও পটুয়াখালীতে সরবরাহের কথা ছিল। কিন্তু অন্যত্র সরবরাহ তো দূরে থাক, ভোলাবাসীই এখনো পুরোপুরি বিদ্যুত্ সুবিধার আওতায় আসেনি। ফলে জেলার ছয় উপজেলার বিদ্যুত্গ্রাহক ও বোরো চাষিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেড কোম্পানির সহকারী ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, গত বছরের ৯ মে গ্যাসসংযোগ দিয়ে পাঁচটি স্তরে সফল পরীক্ষার পর কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এর ছয় দিন পর ১৫ মে ভোলায় পরীক্ষামূলক বিদ্যুত্ সরবরাহ শুরু হয়। ভোলা বিদ্যুত্ উন্নয়ন বিভাগ সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানটি শুরু থেকেই চুক্তি ভঙ্গ করে আসছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার সদর উপজেলার বিশ্ব রোডের পাশে চরকালী খেয়াঘাট এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনের জন্য ২০০৮ সালের ১৫ জানুয়ারি ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেডের সঙ্গে চুক্তি করে। চুক্তিতে উল্লেখ ছিল, ওই বছরের ১৬ এপ্রিলের মধ্যে বিদ্যুেকন্দ্রটি স্থাপন করে উত্পাদনে যেতে হবে এবং বাণিজ্যিক ভিত্তিতে বিতরণ শুরু করতে হবে। কিন্তু প্রতিষ্ঠান বিদ্যুত্ উত্পাদনে যায় এক বছর পরে। ভোলা ডিজেল বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও গ্যাসভিত্তিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র বাস্তবায়ন কমিটির প্রধান জাকির আহমেদ জানান, নতুন স্থাপিত এই কেন্দ্র থেকে গত বছরের ১৫ মে বেলা ১১টার দিকে পরীক্ষামূলক বিদ্যুত্ বিতরণ শুরু হয়। কিন্তু পাঁচ মিনিট দেওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে যায়। এরপর কমপক্ষে ২০ বার কেন্দ্রটি নষ্ট হয়েছে। এখন পর্যন্ত তারা ২৮ মেগাওয়াটের বেশি বিদ্যুত্ উত্পাদন করে দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি। জাকির আহমেদ আরও জানান, সরকার ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেড কোম্পানির কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুত্ তিন টাকা ৬৫ পয়সায় কিনছে। ভোলা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী (বিতরণ) দুলাল চন্দ্র ঘোষ জানান, ভোলায় বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট। যদিও বর্তমানে ১২ থেকে ১৩ মেগাওয়াটের বেশি দরকার হয় না। বাকি বিদ্যুত্ বরিশাল ও পটুয়াখালী পাঠানো হবে। কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। ১১ দিন ধরে কেন্দ্রটি বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকে সাড়ে পাঁচ ও লোকাল ফিডার থেকে আড়াই মেগাওয়াটসহ মোট আট মেগাওয়াট বিদ্যুত্ বিতরণ করা হচ্ছে। ফলে ভোলার অনেক উপজেলা, পৌর শহর ও গ্রামে বিদ্যুত্ সরবরাহ করা যাচ্ছে না। ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেডের প্রকল্প সহকারী ব্যবস্থাপক (ভোলা) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রটিতে ৩৭ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। কিন্তু বিদ্যুত্ বিভাগ নিচ্ছে না। ফলে প্লান্টটি ইচ্ছে করেই বন্ধ রাখতে হচ্ছে। বর্তমানে প্লান্টের সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঝড়, বৃষ্টি ও কুয়াশার কারণে লাইনে সমস্যা দেখা দেয়। তখন বন্ধ রাখতে হয়।