আট লাখ চিংড়ি পোনা কর্ণফুলীতে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কালুরঘাট ও সীতাকুণ্ড এলাকা থেকে পৃথক দুটি অভিযানে প্রায় আট লাখ চিংড়ি পোনা উদ্ধার করেছে জেলা মৎস্য অধিদপ্তর। গত শনিবার রাতে অভিযানের পর গলদা ও বাগদা চিংড়ির এসব পোনা কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়।জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে নগরের এ কে খান মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।