আট লাখ টাকার ভেজাল মসলা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ভ্রাম্যমাণ আদালত একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে আট লাখ টাকার ভেজাল মালামাল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল হকের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের মাস্টারপাড়ায় অবস্থিত গ্রামীণ মসলা নামের একটি কারখানায় গতকাল বিকেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। মালিকপক্ষের দেওয়া কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ভুয়া ঠিকানায় প্রতিষ্ঠানটি করা হয়েছে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে এর সিল ব্যবহার করা হয়েছে। রং মিশিয়ে মরিচ, হলুদ ও ধনেসহ নানা ধরনের মসলা প্যাকেটজাত করা হয়েছে। আদালত কারখানা থেকে ভেজাল ৩০ বস্তা মরিচ, ২৬ বস্তা হলুদ ও ছয় বস্তা ধনেসহ আরও বেশ কিছু মালামাল জব্দ করেন, যার দাম প্রায় আট লাখ টাকা।