আট শিক্ষার্থীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে হামলা, ভাঙচুর এবং মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গত ৭ জুন দায়ের করা মামলায় তাঁদের আসামি করা হয়। ওই মামলায় কেউ গ্রেপ্তার হননি। মহনগর হাকিম আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান সিকদার গতকাল বুধবার দুপুরে অন্তর্বর্তীকালীন ওই জামিন আবেদন মঞ্জুর করেন। ৫ জুন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রেজিস্ট্রারের কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার সঙ্গে জড়িত ছয় শিক্ষার্থীকে ৩০ জুন সাময়িক বহিষ্কার করা হয়।