আট শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার ঝটিকা মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে নটর ডেম কলেজের সামনে থেকে আট শিবিরকর্মীকে আটক করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে কয়েক হাজার শিবিরকর্মী মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলটি ফকিরাপুল মোড়ে যায়। সেখানে শিবিরের সভাপতি মো. দেলাওয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তৃতায় তিনি রমজানের আগেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের মুক্তি দাবি করেন। অন্যথায় দেশব্যাপী যে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে, তা সামলানো সরকারের পক্ষে সম্ভব হবে না বলে হুঁশিয়ার করে দেন।খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় তাঁদের আটক করা হয়।শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া বলেন, ‘পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আমরা শোভাযাত্রা বের করি। শোভাযাত্রা শেষে ফেরার পথে পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করে।’মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বলেন, শিবিরের কর্মীরা নিজামী ও মুজাহিদের মুক্তি দাবি করে রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। এ কারণে তাদের আটক করা হয়েছে।