আট শ্রমিক মুক্ত, অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক আট মোটর পরিবহন শ্রমিককে ছেড়ে দিয়েছে পুলিশ৷ এরপর গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন৷
বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় গত বৃহস্পতিবার সকালে ওই আট পরিবহন শ্রমিককে আটক করে পুলিশ৷ এর প্রতিবাদে সকাল থেকেই পরিবহন শ্রমিকেরা ঠাকুরগাঁও জেলা শহরের মূল সড়কের বিভিন্ন স্থানে মিনিবাস ও ট্রাক রেখে অবরোধ করেন৷ সন্ধ্যায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় নেতারা ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার ফয়সাল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন৷
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় নেতারা পুলিশকে জানিয়েছেন, সংগঠনের সমাজকল্যাণ তহবিলের অর্থ েজাগাতে ঠাকুরগাঁও বাস টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে৷ ওই ইজারাদাররা বাস-ট্রাকে বৈধ রসিদে চাঁদা আদায় করতে পারবেন বলে অনুমোদন আছে৷ চাঁদা আদায়ের বৈধ কাগজপত্র দেখে তার ভিত্তিতে রাত ১০টায় আটক শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়৷ পরে রাত ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন৷