আট সাংবাদিক পেলেন ডিআরইউ পুরস্কার
শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্ত আট সাংবাদিকের হাতে ক্রেস্ট তুলে দেন।এ বছর শিক্ষাবিষয়ক প্রতিবেদনের জন্য সিদ্দিকুর রহমান খান (দি ইন্ডিপেন্ডেন্ট), মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য আবু সালেহ (সমকাল) এবং অপরাধবিষয়ক প্রতিবেদনের জন্য রহমান মাসুদ (বাংলানিউজ ২৪) পুরস্কার পেয়েছেন। অনুসন্ধানী অর্থনৈতিক প্রতিবেদনের জন্য মিজান চৌধুরী (যুগান্তর) এবং অবজেকটিভ ইকোনমিক রিপোর্টের জন্য শাহ আলম খান (জনকণ্ঠ) পুরস্কার পান। সামাজিক সমস্যাবিষয়ক রেডিও প্রতিবেদনের জন্য শাহনাজ শারমীন (রেডিও এবিসি) এবং নগরের সমস্যা ও উন্নয়নবিষয়ক টিভি প্রতিবেদনের জন্য রোকন উদ্দিন (এনটিভি) পুরস্কার পেয়েছেন। ক্রীড়াবিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছেন শামীম চৌধুরী (ইনকিলাব)।রিপোর্টার্স ইউনিটিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা আনিসুল হক, যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান বক্তৃতা করেন।