আট হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা এবং এই খাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টির দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি)। গতকাল সোমবার বিটিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এসব দাবি জানান। শ্রমিকদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় বিবৃতিতে। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে প্রতিবছর মহার্ঘ ভাতা দেওয়ার দাবি করা হয়। বিজ্ঞপ্তি।