আট হাজার টাকা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। গতকাল রোববার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, বাংলাদেশ গার্মেন্টস দর্জি শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের নেতারা আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানিয়েছেন।