প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক বিভাগের ইডি (অবিভাগীয়) কর্মচারীদের সম্মানী ভাতা বাড়নোসহ সাত দফা দাবিতে আজ রোববার থেকে ২২ জুলাই পর্যন্ত টানা ১২ দিনের ধর্মঘট শুরু করছে পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন। তারা আজ থেকে দেশের আট হাজার শাখা ডাকঘরের কাজকর্ম বন্ধ রাখবে।এর মধ্যে দাবি আদায় না হলে ৮ আগস্ট থেকে লাগাতার ধর্মঘটে যাবেন এসব ডাকঘরের ২৪ হাজার কর্মচারী। গতকাল শনিবার কর্মচারী ইউনিয়নের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ৮ জুলাই ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ হাকিম প্রথম আলোকে জানান, বর্তমানে অবিভাগীয় কর্মচারীদের সর্বোচ্চ মাসিক সম্মানী ভাতা মাত্র ৭৫০ টাকা। তাঁরা দীর্ঘদিন থেকে ওই ভাতা বাড়ানোর দাবি করে আসছেন। এ বিষয়ে সরকারের কাছে একাধিকবার স্মারকলিপিও দেওয়া হয়েছে।