প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাতে আটক হওয়া ওই ভারতীয়র নাম শাহিন গাইন (২৮)। তিনি পশ্চিম বঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরূপনগর থানার তারালি এলাকার বাসিন্দা। বাবার নাম আহম্মাদ গাইন। বিজিবি সূত্র জানায়, কলারোয়া উপজেলা কেঁড়াগাছি সীমান্ত দিয়ে রোববার গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশে ঢোকেন শাহিন গাইন। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন। গতকাল সকালে তাঁকে
কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা