আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমাকে আটক করেছে পুলিশ। পরিষদের এক বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠে এইচএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিছিলের প্রস্তুতির সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ রতন স্মৃতি চাকমাকে আটক করে এবং মিছিলে আগত শিক্ষার্থীদের মাঠ ত্যাগ করতে বাধ্য করে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূঁইয়া জানান, রতন স্মৃতি চাকমার বিরুদ্ধে ২০১৩ সালের মহালছড়ি থানার একটি মামলায় আদলতের পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে।