আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গতকাল মঙ্গলবার সকালে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক ব্যক্তির নাম আতিকুর রহমান। বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভুইপুর গ্রামে। সকালে আতিকুর একজন সঙ্গী নিয়ে কুন্দুগ্রাম বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে সিআইডির সহকারী কমিশনার পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা চান।