আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর এলাকা থেকে ২২ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ দুজন আটক করা হয়েছে। তাঁদের মধ্যে এক নারীও রয়েছেন। তাঁরা হলেন মো. আবদুস সাকুর ও নাহারুন বেগম। দুজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে। গতকাল শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এই দুজনকে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ–অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহিম খান বলেন, টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে তাঁরা চট্টগ্রামে আসেন। মূল সড়কে পুলিশি তল্লাশি থাকায় তাঁরা বিকল্প রাস্তা ব্যবহার করছিলেন। জিজ্ঞাসাবাদে দুজনে স্বীকার করেছেন, তাঁরা আগেও বেশ কয়েকবার ইয়াবা বড়ি পাচার করেছেন।