প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি-৬) সদস্যরা অভিযান চালিয়ে চোরাই পণ্যসহ ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নিমতলা সীমান্ত থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের প্লাস্টিকের জালসহ তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বানপুরের নরি মণ্ডলের ছেলে ষষ্টি মণ্ডল (৪৫) ও পূর্ণ দুর্লভের ছেলে বুদ্ধিশ্বর দুর্লভ (৩৭)। বিজিবি-৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, আটক দুই চোরাকারবারিকে বিজিবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি