আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসেবীর কাছে ইয়াবা বড়ি বিক্রির সময় সুমি খাতুন (২৬) নামের এক সন্দেহভাজন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছে থেকে ৫৫ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে। উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, সুমি খাতুন উপজেলার রনবিরবালা গ্রামের মো. সাজুর স্ত্রী। দীর্ঘদিন ধরে গোপনে তিনি নিজ বাড়ি থেকে স্থানীয় মাদকসেবীদের কাছে ইয়াবা বড়ি বিক্রি করে আসছিলেন। উদ্ধার করা ইয়াবার দাম ১১ হাজার টাকা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি