প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় গত সোমবার দিবাগত রাতে পথে এক কাপড় ব্যবসায়ীর হাত ও মুখ বেঁধে টাকা ও কাপড় ছিনতাইয়ের সময় এলাকাবাসী তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি মামলাও দায়ের করা হয়। উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও গ্রামের কাপড় ব্যবসায়ী মোস্তফা হোসেন মন্ডলকান্দি ইউনিয়নের শিমুলতলা বাজার থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।