আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা বিক্রির অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের সড়ক থেকে মজর হোসাইন ওরফে শিমুল (৩২) নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ধরমপাশা থানার পুলিশ।ধরমপাশা থানার উপপরিদর্শক মো. আলী খান এর সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মজর হোসাইনের বিরুদ্ধে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।