প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার অভিবাসী আটককেন্দ্রে ২০১৫ ও ’১৬ সালে মোট ১১৮ জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি ১৭ জন। গতকাল মঙ্গলবার দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত দুই বছরে অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে কমিশন বলেছে, ২০১৫ সালে ৮৩ জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছিল। আর ২০১৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ ও হৃদ্যন্ত্রের জটিলতায় এসব নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ৫০ শতাংশ মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলতে পারেনি। অবশ্য অভিবাসী আটককেন্দ্রের দাবি, আটকের আগেই এসব অসুখে আক্রান্ত হয়েছিলেন বন্দীরা।