আটক ইব্রাহীম এলাহির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে চতুর্থ শ্রেণীর ছাত্রী সুজাতা চাকমাকে (১১) ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক ইব্রাহীম এলাহিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মুখ্য বিচারিক হাকিম মো. শরীফুল ইসলাম।গতকাল রোববার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ আলী দুপুর ১২টায় ইব্রাহীমকে মুখ্য বিচারিক হাকিম আদালতে এনে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। গত বুধবার বিকেল তিনটার দিকে আটরকছড়া ইউনিয়নের উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুজাতা চাকমাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে আটরকছড়া ইউনিয়নের ইয়েরেংছড়ি গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় গাথাছড়া এলাকার লোকজনের সহায়তায় পুলিশ ইব্রাহীম এলাহিকে আটক করে।ওই ঘটনায় নিহত সুজাতা চাকমার বড় ভাই আটরকছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিটন চাকমা লংগদু থানায় হত্যা মামলা দায়ের করেন। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, এর আগে গত বছরের ১৫ জুন একই এলাকার অপর এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে ইব্রাহীম এলাহি আট মাস কারাগারে ছিলেন। মাত্র কিছুদিন আগে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। সুজাতা চাকমার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর শাস্তির দাবিতে ঘটনার পর থেকে তিন পার্বত্য জেলাসহ ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে।বাংলাদেশ মহিলা সমিতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির স্মারকলিপি: সুজাতা চাকমা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গতকাল রোববার বাংলাদেশ মহিলা সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কণিকা বড়ুয়া ও সাধারণ সম্পাদক শিউলী চাঁপা চাকমার স্বাক্ষরে দেওয়া সঞ্চারকলিপিটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে দেওয়া হয়। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রকি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সুজাতা চাকমার খুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।