আটক কৃষককে ফেরত দিল বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের কৃষক মনসুর আলীকে (৫০) গত বুধবার
সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত সোমবার দুপুরে মনসুরের কয়েকটি গরু তাহিরপুর উপজেলা সীমান্ত হয়ে ভারতে ঢুকে পড়ে। গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন।
পরে মনসুরকে ফেরত দিতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল নাসির
উদ্দিন আহমেদ কৃষক মনসুরকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।