প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় আটক চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিচারিক হাকিম শারমিন আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
আটক ব্যক্তিরা হলেন আরিফ, জিন্নাত আলী, সাগর ও ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবু। এঁদের মধ্যে আরিফ, জিন্নাত আলী ও সাগরকে রাজশাহী পুলিশ আটক করে। ইব্রাহিম খলিল আটক হন র্যাবের হাতে। আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে আরিফ, জিন্নাত আলী ও সাগরের দুই দিন করে এবং ইব্রাহিম খলিলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এঁদের সবাই কৌশলে নিজেদের আড়াল করে ঘটনার দায় স্বীকার করছেন। তাই আরও স্বচ্ছ ধারণা পেতে তাঁদের রিমান্ড চাওয়া হয়েছে।