আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার আগের রাতে কথিত প্রশ্নপত্র ফটোকপি করার সময় তিন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাত নয়টার দিকে শহরের টেপাখোলা মহল্লার একটি ফটোকপির দোকানে এ ঘটনা ঘটে। তবে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল না থাকায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করতে চাইছিল একটি চক্র। পরে প্রশ্নপত্রের সঙ্গে আটক ব্যক্তিদের প্রশ্নের মিল না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।