আটক তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় গতকাল সোমবার দুপুরে একটি বাসের দুই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা ওই দুজনসহ তিনজনকে আটক করেছেন। নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ব্যাগের ভেতর রাখা ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই দুই নারী ও মাইনুদ্দিন (২৮) নামের একজনকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। নাটোর প্রতিনিধি