আটক তিন বাংলাদেশি কিশোরকে মুক্তি দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় আটক পাঁচ বাংলাদেশী কিশোরের মধ্যে তিনজনকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে জেলার জুভেনাইল জাস্টিস বোর্ড। দুই সপ্তাহ আগে অবৈধভাবে সীমান্ত পেরোনোর অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক এই পাঁচ কিশোরকে আটক করে। বাকি দুজন এখনো কারাগারে। বিএসএফ বলছে, ভারতের ভূখণ্ডে প্রবেশ অবৈধ হলেও এদের কাছে মাছ ধরার সরঞ্জাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। বিবিসি।