প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগম খুনের ঘটনায় আটক তিনজনকে গতকাল রোববার গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়। তাঁরা হলেন নুরজাহানের বাড়ির নিচতলার ভাড়াটে সালমা বেগম, রেজাউল করিম ও দারাস মিয়া।শাহ আলী থানা সূত্র জানায়, গত শনিবার সকালে এ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গতকাল তাঁদের নুরজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের ওই বৃদ্ধার বাসায় যাতায়াত ছিল। তাঁরা এই খুনের বিষয়ে জানতেন বলে সন্দেহ করা হচ্ছে। তাই তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে।