আটক দুই শিশুকে ফেরত দেয়নি বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী তিলাই সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটক দুই বাংলাদেশি শিশুকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই শিশুদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিলেও তারা এর জবাব দেয়নি।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতের তুফানগঞ্জ এলাকার আফসার আলী নামের এক ব্যক্তি সম্প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সেনের খামার গ্রামে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তিনি গত শুক্রবার ওই এলাকার দুই শিশুকে প্রলোভন দেখিয়ে তিলাই সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করেন। এ সময় কুচবিহারের মধ্যবালাভুত বিএসএফ ফাঁড়ির একটি টহল দল শিশু দুটিকে আটক করে। তবে আফসার আলী পালিয়ে যান।
আটক শিশুরা হলো আবদুর রহমানের ছেলে মনছুর আলী (১২) ও আফজাল হোসেনের ছেলে রবিউল (১০)। এদের উভয়ের বাড়ি নাগেশ্বরী সেনের খামার গ্রামে।