প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে গত রোববার দুর্বৃত্তের ছোড়া পাথরে ট্রেনের গার্ড আহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল আজিজ বলেন, রোববার রাতে ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিনে তদন্ত শুরু করে। এ সময় রেলওয়ে কর্মচারী ও এলাকাবাসীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। পরে রাত আটটায় শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ের জমিতে ক্যারম খেলার সময় সিজিলি মিয়া (১৯) ও উজ্জ্বল মিয়া (১৮) নামের দুজনকে আটক করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নেওয়া হয়।
ওসি ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।