আটক নাগরিকদের ছেড়ে দিল বিজিবি ও বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বাংলাদেশের এক নাগরিককে ধরে ভারতে নিয়ে যাওয়া হয়। আবার ভারতের এক নাগরিককে ধরে বাংলাদেশে আনা হয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী দুজনকে ছেড়ে দেয়।গতকাল বুধবার বাংলাদেশি কৃষক মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের দাশু শেখের ছেলে ইসমাইল হোসেন (৫০) তাঁর জমিতে কাজ করার সময় ভারতের চাপড়া থানার হূদয়পুর গ্রামের দুষ্কৃতকারীরা তাঁকে ধরে নিয়ে যায়। এর প্রতিবাদে বাংলাদেশের সোনাপুর গ্রামের কৃষকেরা ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হূদয়পুর গ্রামের শামসুদ্দিনের ছেলে হাফিজুর রহমানকে (৩০) সীমান্তবর্তী মাঠ থেকে ধরে নিয়ে বিজিবির কাছে সোপর্দ করেন।পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আমির খসরু এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন চাপড়া থানার ১১৯ বিএসএফের হূদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই রাজকুমার পান্ডে।