আটক পাঁচজনের শিবিরের সঙ্গে সম্পৃক্ততা নেই: র্যা ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আটক পাঁচজনের বিরুদ্ধে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পায়নি র্যা ব। র্যা ব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির গতকাল সোমবার সন্ধ্যায় এ কথা জানান।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রসংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ এলাকা থেকে শিবির সন্দেহে পাঁচজনকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা। তাঁরা হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবদুল্লাহ আল তুষার, মিরপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী আবদুর রহমান ও জাহিদ হাসান, গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের ছাত্র মামুনুর রশিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন এলাকার রিতা আক্তার। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই র্যাবে সোপর্দ করা হয় তাঁদের।