আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর সীমান্ত থেকে শুক্রবার ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ফাকের আলীকে (৪৫) ফেরত দেয়নি বিএসএফ। বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) কাথুলি কোম্পানি অধিনায়ক জুলফিকার আলী জানান, বিজিবির সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গতকাল শনিবার সীমান্তের ১৩২ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক হয়। এ সময় আটক বাংলাদেশিকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। তবে বিএসএফ জানিয়েছে, অনুপ্রবেশের অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাই তাঁকে ফেরত দেওয়া সম্ভব নয়।