আটক বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে সাময়িক আশ্রয়স্থলের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব বাংলাদেশি বেআইনিভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হন অথবা গ্রেপ্তারের পর বিচারে যাঁদের জেল হয়, তাঁদের দেশে ফেরত পাঠানোর সময় স্বল্পকালীন অবস্থানের জন্য ‘ডিটেনশন সেন্টার’ বা সাময়িক আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্ত জেলা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার পাশেই এটি নির্মাণ করা হয়েছে। গত বুধবার রাতে এই সাময়িক আশ্রয়স্থলের উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব। এই সাময়িক আশ্রয়স্থলে মহিলা ও শিশুদের রাখা হবে প্রথম তলায়। আর দোতলায় রাখা হবে পুরুষ বন্দীদের।