আটক ভারতীয় তরুণকে ফেরত দিল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে গত সোমবার রাতে আটক হওয়া জুয়েল হক (২২) নামের ভারতীয় এক তরুণকে ফেরত দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পর গতকাল মঙ্গলবার ওই তরুণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ফিরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে ঘোরাফেরা করার সময় দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি টহল দল জুয়েলকে আহত অবস্থায় আটক করে। তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁকে বিজিবি জিজ্ঞাসাবাদ করে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীতাই থানার চড়খানা এলাকার ছাবেদ আলীর ছেলে। গতকাল দুপুরে দুর্গাপুর সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তাঁকে ফেরত দেয় বিজিবি।