আটক রুহুল সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু সামিউল হত্যা
শিশু সামিউল হত্যা

সিলেটে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক রুহুল আমিনকে সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেল চারটার দিকে সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক আদেশ দেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, রুহুল আমিনকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে শিশু সামিউল মারা যাওয়ার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ রয়েছে।
গত ৮ জুলাই সকালে সিলেট মহানগরের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দোকানঘরের খুঁটিতে বেঁধে লোহার রোলার দিয়ে পিটিয়ে সামিউলকে হত্যা করা হয়। শিশুটির বিরুদ্ধে একটি রিকশা ভ্যান চুরির অভিযোগ ছিল হত্যাকারীদের।
সামিউল হত্যার ঘটনায় রুহুল আমিনসহ ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত চারজনের অন্যতম কামরুলকে আটক করা হয়েছে সৌদি আরবে।

আরও জানতে পড়ুন:-