আটক সাতজনকে কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে রংপুরে র্যাবের হাতে আটক তিন চিকিৎসকসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মামলা করেছে। তবে পরে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হবে বলে বলছে পুলিশ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর হাসান, সার্জারি বিভাগের চিকিৎসক সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ ওই সাতজনকে গত সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র্যাব। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে মামলা দায়ের করা হবে।