আটক হয়নি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগের কর্মী মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যার ক্লু উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রথম আলোকে জানান, নিহত হোসেনের ময়নাতদন্ত শেষে লাশ গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মরিয়মনগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ইমাম উদ্দিন বাদী হয়ে মামুন ও সুমন নামের দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। কেন, কী কারণে বোরকা পরে এসে দুর্বৃত্তরা গুলি করে, তা তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বোরকা পরে এসে মোহাম্মদ হোসেনকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহত হন যুবলীগের দুই কর্মী।