প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে সিআইডি পরিচয়ে এক পথচারীর কাছে ১০ হাজার টাকা দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জনতা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। আটক ব্যক্তির নাম মিঠু মোল্যা (৩০)। বাড়ি শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায়। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের দড়াটানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে সাতটায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মিঠুকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যশোর প্রতিনিধি