প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাটে আন্তবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সর্দার শাহাজান আলীকে (৪৮) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালাকান্দি পালপাড়া গ্রাম থেকে একটি বাজাজ ক্লিভার মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র রংপুর বিভাগের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত রয়েছে।