আটক ১৬ জনের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনের সময় আটক ১৬ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে প্রগতিশীল বাম ছাত্রসংগঠনগুলোর এই মোর্চা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুনর্বহাল করার দাবি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই দাবিতে আজ বুধবার টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।