প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় গতকাল শনিবার দুপুরে গোপন বৈঠক করার সময় পুলিশ জামায়াত-শিবিরের ১৭ জনকে আটক করেছে। পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকটি চলছিল। পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা করতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। এঁদের মধ্যে একজন ফটিকছড়ির ভুজপুরে আলোচিত হত্যাকাণ্ড মামলার আসামি। পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে আমরা রেস্তোরাঁটি ঘেরাও করে ১৭ জনকে আটক করি।’