প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গতকাল বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফে ১৮ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে দমদমিয়া বিওপির হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ওই ১৮ ব্যক্তিকে আটক করেন বিজিবির সদস্যরা।
আটক ব্যক্তিরা জানান, টেকনাফের নয়াপাড়ার ফয়েজ আহম্মেদ নামের এক ব্যক্তি তাঁদের কাছ থেকে জনপ্রতি ২০ হাজার টাকা করে অগ্রিম নিয়ে জাহাজে তুলে দেওয়ার জন্য নাফ নদীর বেড়িবাঁধে নিয়ে গেলে বিজিবি তাঁদের আটক করে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি