আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের রাফসান ও আরিফুল ইসলাম। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা হয়েছে। আসামিদের গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি